গাজার স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ২৫

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০২ এএম

দক্ষিণ গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এই হামলা চালানো হয়। এতে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে স্কুলটিতে অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার খান ইউনিসের মাআন স্কুলে এই হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজন আহত এবং মরদেহ উদ্ধার করে শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হামলায় নিহত হন মোহাম্মদ সালো নামে এক ব্যক্তির বোন। মোহাম্মদ সালো সংবাদমাধ্যমে জানান, চাচাতো ভাইয়ের ফোনকল তিনি সেখানে যান। সেখানে স্কুলের উঠানে বোনের মরদেহ পড় থাকতে দেখেন।

সালো বলেন, ‘আমি মনে করি এই হামলা শুধু স্কুলটিকে লক্ষ্য করে নয় বরং আশপাশের এলাকা তাদের লক্ষ্যবস্তু ছিল।’

খান ইউনিস গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। বেশ কয়েকদিন ধরে ইসরায়েলের সেনাবাহিনীর ব্যাপক বোমা চালাচ্ছে। 

গত ৭ অক্টোবরে থেকে হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় অব্যাহত হামলা শুরু করে। হামলায় নিজেদের রক্ষা করতে ফিলিস্তিনিরা স্কুল ও হাসপাতালে আশ্রয় নেন। সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় বেশ কয়েকদিন যুদ্ধবিরতির পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর