হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

গাজায় অভিযান শেষ হলেই বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া হামাস নেতাদের খুঁজে বের করে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি বলেন, বিশ্বজুড়ে হামাস নির্মূল করেই ইসরায়েলের হুমকি কমবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই প্রায় ২ মাস ধরে হামলা চালিয়ে গাজায় প্রায় ১৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে গাজায় অভিযান শেষ হলেই আরেকটি অভিযানে নামবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের হত্যার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে লেবানন, তুরস্ক ও কাতারসহ উপসাগরীয় দেশে থাকা হামাস নেতাদের খোঁজা শুরু হয়েছে।

মোসাদের হত্যার তালিকায় রয়েছেন কাতার ও তুরস্কে থাকা ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়েহ। ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে বিষযুক্ত চিঠি দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

ভিডিও দেখুন:

দ্বিতীয় টার্গেট ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূলহোতা, হামাসের সামরিক শাখা আল-কাসিম ব্রিগেডের প্রধান মোহাম্মেদ দেইফ। তাঁকে ৭ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ইসরায়েল।

দেইফ ছাড়াও তালিকায় রয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়া। ২৩ বছর ইসরায়েলের কারাগারে থাকার পর ২০১১ সালে বন্দিবিনিময়ের সময় মুক্তি পান তিনি।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে থাকা ফিলিস্তিনি নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। অবশ্য এবারের পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি। তিনি বলেন, এমন কর্মকাণ্ডে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হতে পারে।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর