যুদ্ধ পরিস্থিতিতেও ফিলিস্তিনিরা ভোলেনি প্রিয় পোষা প্রাণির কথা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি ছেড়ে আসা ফিলিস্তিনিরা ফেলে আসতে পারেনি প্রিয় পোষা প্রাণিকে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও পোষা প্রাণিদেরকে সঙ্গে এনেছেন অনেকেই। অসহায় প্রাণিগুলোরও বাঁচার অধিকার আছে, তাদের জীবনেরও মূল্য আছে বলে জানান বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

ইসরায়েলের হামলার মধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে পালিয়ে এসেছেন কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। খাবার ও বাসস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যেও নিজেদের পোষা প্রাণিকে ফেলে আসেনি তারা।

দক্ষিণে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাদের। প্রয়োজনীয় সামগ্রীগুলো সঙ্গে আনতে বহন করতে হয়েছে ভারী ব্যাগ। এর পরও এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কেউ খাঁচাসহ পাখি, কেউ কাঁচের পাত্রে করে পোষা মাছ, আবার কেউ ভেড়ার পাল সঙ্গে নিয়ে এসেছেন।

বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি বলছেন, 'বিমান হামলা থেকে বাঁচতে খান ইউনিসে পালিয়ে এসেছি। কিন্তু এখানে খাবার
পাচ্ছি না। তাই দিনযাপন কঠিন হয়ে পড়েছে। পোষা ভেড়াগুলো আবর্জনা খায়, ওদের জন্য বার্লি খুঁজে পাইনি।'

আরেক ফিলিস্তিনি বলেন, 'ফিলিস্তিনিদের কাছে প্রত্যেকটা প্রাণের মূল্য রয়েছে। তাই ইসরায়েলের হামলার মধ্যে পোষা মাছকে মৃত্যুর মুখে ফেলে আসতে পারিনি। বাড়ি ছাড়ার সময় ওকেও সঙ্গে নিয়ে এসেছি।'

পোষা পাখিকে সঙ্গে নিয়ে আসা এক ফিলিস্তিনির ভাষ্য, 'পাখিরও প্রাণ আছে। আমরা ওকে ফেলে আসতে পারি না। ইসরায়েল আমাদের বাড়িতে বিমান হামলা চালিয়েছে। ও ভেতরে থাকলে মারা যেত।

মৃত্যু ঝুঁকি এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখেও পোষা প্রাণির প্রতি ভালোবাসা কমেনি তাদের। অসহায় প্রাণিগুলোর জীবন বাঁচাতে সেগুলোকে নিজেদের সঙ্গেই রাখছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

জাতিসংঘের তথ্যমতে, গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৬ লাখের বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা উপত্যকার ২৩ লাখ বাসিন্দার দুই-তৃতীয়াংশ।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরাকের কারবালা এবং ইরানের মাশহাদে বিপুল জনসমাগমের কারণে বিলম্বিত হয় আলী খামেনির দাফন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দাফনের সময় নির্ধারণ করা হলেও তা পেছানো হয়। দিন গড়ায় সন্ধ্যা থেকে রাতে। 
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর