লেবাননের পরিণতি হবে গাজার মতো, হুমকি নেতানিয়াহুর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুতকে (লেবাননের রাজধানী) গাজায় পরিণত করা হবে।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর সীমান্তে একজন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস হয়েছে। এরপরই হিজবুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন করে হিজবুল্লাহ। লেবাননের এ সংগঠনটিকে সমর্থন দেয় ইরান। হিজবুল্লাহ বলেছে, গত বৃহস্পতিবার ১১টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে লেবাননের সীমান্তঘেঁষা গ্রাম মাত্তাতের একটি ইসরায়েলি ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

এদিকে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের একটি কমান্ড সেন্টারে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে।

গত শুক্রবার লেবানন সীমান্তবর্তী সেনা ব্যারাক পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, ‘হিজবুল্লাহ যদি সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয়, তবে তারা নিজ হাতে বৈরুত ও দক্ষিণ লেবাননে গাজা ও খান ইউনিসের মতো পরিণতি ডেকে আনবে।’

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ব্যক্তি একজন কৃষক। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামামের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজা থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন দেয় এবং লেবানন সীমান্তজুড়ে টহলে থাকা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করতে শুরু করে।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর