গাজার কথা বলতে গিয়ে কাঁদলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে তিনি যুদ্ধবিরতিরও আহ্বান জানান। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গেব্রেয়াসুসও যুদ্ধের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বাঙ্কারে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। 

মঙ্গলবারের বৈঠকে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি যে যুদ্ধ কোনো সমাধান আনে না। যুদ্ধ আরও, আরও ঘৃণা, আরও যন্ত্রণা, আরও ধ্বংস ডেকে আনে। তাই আসুন শান্তি বেছে নেওয়া যাক এবং রাজনৈতিকভাবে এই সমস্যাটির সমাধান করি।’

গাজার পরিস্থিতিকে নারকীয় উল্লেখ করে গেব্রেয়াসুস বলেন, ‘আমি মনে করি আপনারা সবাই দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলেছেন।  আশা করি সত্যিকারের সমাধানের মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে।’ 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় এক হাজার ২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা বলে...
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে যার যে অধিকার...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
নিরাপত্তাজনিত কারণে আজ সোমবার বেলা ৩টা ১০ মিনিটের ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান এ দেশে অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর