গুলিবিদ্ধ ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:৪৬ এএম

গুলিবিদ্ধি আহত এক ফিলিস্তিনিকে জিপ গাড়ির সামনে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, এই ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এরই মধ্যে নৃশংস এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইডিএফ বলেছে, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিলেন।

গুলিবিদ্ধি ওই ফিলিস্তিনির পরিবারের লোকেরা অভিযোগ করে বলেছে, তারা গুলিবিদ্ধ ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের বনেটের সঙ্গে আহত ব্যক্তিটিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত আহত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত ব্যক্তিটির নাম মুজাহেদ আজমি বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি জেনিনের স্থানীয় বাসিন্দা ছিলেন।

আইডিএফ তাদের বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার জেনিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। তখন সন্ত্রাসীরা আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। এ সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৮ মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫ হাজারের বেশি।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর