সিরিয়ায় গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চায় ইসরায়েল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চায় ইসরায়েল। এ উদ্দেশ্যে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে ১০ লাখ ডলারের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এই সময়ে ইসরায়েলকে শক্তিশালী করা খুবই জরুরি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরো বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমিতে এখন ৫০ হাজার মানুষ বাস করে। তাদের মধ্যে অর্ধেকই ইসরায়েলি ইহুদি। 

গত সপ্তাহে সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বাফার জোনে নিজেদের সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল।

১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে সেটি ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি এখনো সিরিয়ার অঞ্চল হিসেবেই দেখানো হয়।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর