ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:৩০ পিএম

সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সফরে যাচ্ছেন। গাজায় ইসরায়েলি অবরোধের প্রতিবাদে আগামী রোববার তিনি গাজায় যাচ্ছেন বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েরি অবরোধের প্রতিবাদে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) একটি মানবিক জাহাজ নিয়ে গাজা যাত্রার আয়োজন করেছে। আগামী রোববার জাহাজটি সিসিলির কাতানিয়া থেকে রওনা দেবে। ওই জাহাজে যোগ দেবেন গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনসের অভিনেতা লিয়াম কানিংহাম, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, ফিলিস্তিনি-আমেরিকান আইনজীবী হুওয়াইদা আরাফসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মী।

গত ২ মার্চ থেকে গাজার ওপর সব ধরনের অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এই অবরোধের বিরোধীতাকারী গোষ্ঠীগুলোর একটি অন্যতম জোট হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা।

মানবিক জাহাজ নিয়ে ফ্রিডম ফ্লোটিলার গাজা যাত্রা সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান বলেন, ‘এই অভিযানের লক্ষ্য হচ্ছে, মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার নিন্দা করা, ইসরায়েল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।’

এর আগে গত ফেব্রুয়ারিতে ফরাসি বামপন্থী দল এলএফআই-এর নেতা হাসানের ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করার কথা ছিল। তিনি জানান, ইসরায়েল তাঁকে প্রবেশ করতে দেয়নি।

চলতি মাসের শুরুতে শুরুতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অন্য একটি জাহাজে করে গাজায় উদ্দেশে রওনা হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তবে জাহাজটি ড্রোন হামলার শিকার হওয়ায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি তাঁর। ফ্রিডম ফ্লোটিলার কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েল জাহাজটি ড্রোন হামলা চালিয়েছিল।

অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর