গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলির পর বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েল 

গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েল। রাখা হয়নি কবর দেওয়ার কোনো চিহ্ন। এছাড়া কিছু মরদেহ সে সময় খোলা মাঠে ফেলে রাখা হয়। বিকৃত হয়ে যাওয়ায় সেগুলোও আর উদ্ধার করা যায়নি।

যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মরদেহ সরাতে বুলডোজার ব্যবহারের কথা অস্বীকার করেছে। তবে মাটিচাপা দেওয়ার সময় বুলডোজার ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। সিএনএনকে আইডিএফ জানিয়েছে, জিকিমের আশপাশে বুলডোজারের উপস্থিতি নিয়মিত কার্যক্রমের অংশ ছিল, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো।

আইডিএফের একাধিক সদস্য ও দখলদারবিরোধী বিশিষ্ট নাগরিকদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স গাজায় বুলডোজার দিয়ে মরদেহ কবর দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন বলে জানায় সিএনএন। 

বিশেষজ্ঞদের মতে, বুলডোজার দিয়ে শনাক্তহীন অবস্থায় মরদেহ চাপা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। গত দুই বছরে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে অনেকবার ফিলিস্তিনিদের মরদেহ অচিহ্নিত অবস্থায় মাটিতে চাপা কিংবা গণকবর দিয়েছে।

এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হামলায় ৩৬০ জন ফিলিস্তিনি নিহত ও ৯২২ জন আহত হয়েছে। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর