সিরিয়ায় অর্থনৈতিক পুনরুত্থানের পরিকল্পনা

২০২৪-এ উৎখাত হওয়া রাষ্ট্রপ্রধান ও তাঁর পরিবারের সদস্যদের ছবি সরিয়ে এল নতুন নোট

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

সিরিয়াজুড়ে মানি এক্সচেঞ্জ ও ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে। ২৪ বছর ধরে সিরিয়া শাসনের পর ২০২৪ সালে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর পরিবারের ছবি থাকা পুরোনো নোটগুলো সরিয়ে এই নতুন নোট চালু করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে স্থিতিশীল করা এবং সিরিয়ান পাউন্ডের হারানো মূল্য কিছুটা হলেও ফিরিয়ে আনাই সিরিয়ার নতুন সরকারের এই উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।

নতুন নোটগুলোর নকশা তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে। এটি শুধু নোট বদলের উদ্যোগ নয়, বরং অর্থনীতির পুনরুজ্জীবন এবং রাষ্ট্রের নতুন পরিচয় গড়ে তোলার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে নতুন সরকার।

এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ান পাউন্ডের মূল্য ভয়াবহভাবে কমে গেছে। মূল্যস্ফীতি সম্প্রতি তিন অঙ্কে পৌঁছেছে। রয়টার্সকে ২০২৫ সালের শেষ দিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার এক শীর্ষ কর্মকর্তা জানান, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তখন মাত্র ২০ কোটি ডলার ছিল। অথচ ২০১০ সালের শেষে এই রিজার্ভের পরিমাণ ছিল ১৭০০ কোটি ডলার।

নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সিরিয়ান পাউন্ডের অবস্থান শক্তিশালী করা। এর পাশাপাশি দেশটির ভেতর ও বাইরে নিরাপত্তা সংকটও বড় বাধা হয়ে আছে।

এই প্রক্রিয়ায় পুরোনো নোট থেকে দুটি শূন্য বাদ দেওয়া হয়েছে, যাকে অর্থনীতির ভাষায় ‘রিডিনোমিনেশন’ বলা হয়। গত সপ্তাহে নতুন নোট উন্মোচনের সময় সিরিয়ার নেতা আহমেদ আল-শারা বলেন, এই মুদ্রার মাধ্যমে ‘অতীতের অযাচিত অধ্যায়ের অবসান হলো, সিরিয়ার মানুষের আকাঙ্ক্ষিত নতুন অধ্যায়ের শুরুও হলো।’ তিনি আরও বলেন, নতুন নোটের নকশা নতুন জাতীয় পরিচয়ের প্রতিফলন এবং ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি বার্তা।

১০ থেকে ৫০০ সিরিয়ান পাউন্ড মূল্যমানের নতুন নোটগুলো ১ জানুয়ারি থেকে বাজারে এসেছে। এসব নোটে গোলাপ, গম, জলপাই, কমলাসহ সিরিয়ার পরিচিত কৃষিপণ্য ও প্রাকৃতিক প্রতীক তুলে ধরা হয়েছে।

আল-জাজিরার দামেস্ক প্রতিনিধি আয়মান ওঘান্না জানান, এই উদ্যোগের লক্ষ্য লেনদেন সহজ করা, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় গতি আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নতুন পরিচয় তুলে ধরা। তিনি বলেন, ‘একটি দেশ তার মুদ্রায় কী ছাপে, সেটাই বলে দেয় দেশটি নিজেকে কীভাবে দেখতে চায়। এই নতুন নোটগুলো সিরিয়ার অতীত থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত এবং নতুন সরকারের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা।’

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে (রিডিনোমিনেশনের আগে) মার্কিন ডলারের বিপরীতে সিরিয়ান মুদ্রার বিনিময় হার ৫০ সিরিয়ান পাউন্ড থেকে নামতে নামতে প্রায় ১১ হাজার সিরিয়ান পাউন্ডে পৌঁছেছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও মানুষকে তখন নোটের বস্তা বহন করতে হতো।

দুটি করে শূন্য বাদ দিয়ে চালু করা নতুন নোটের কারণে মুদ্রার প্রকৃত মূল্য বদলাবে না, তবে লেনদেন সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর তথাকথিত ‘সিজার নিষেধাজ্ঞা’ স্থায়ীভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যার ফলে দীর্ঘদিনের অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে সিরিয়ায় বিদেশি বিনিয়োগ ফেরার পথ খুলে গেছে। পাশাপাশি কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো সিরিয়ায় শত কোটি ডলারের আর্থিক বিনিয়োগ করছে, যা দেশটির অর্থনীতির জন্য নতুন আশার সঞ্চার করছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক...
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির নিম্নমুখী যাত্রা অব্যাহত রয়েছে। আজ সোমবার ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির মান ৯৪-এর গণ্ডি পেরোয়। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে...
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এখন পর্যন্ত বিশ্বের ৭টি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ইরান, ভেনেজুয়েলা, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া ও...
যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের অবশিষ্ট বাহিনীর বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর