হামাসের ঘোষণা

তারা সোজাসুজিই জানিয়ে দিল, অস্ত্র জমা দেবে না

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। রোববার দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামে বক্তব্য দিতে গিয়ে সংগঠনটির প্রবাসী রাজনৈতিক নেতা খালেদ মেশাল বলেন, ইসরায়েল গাজায় দখল অব্যাহত রাখলে স্বাধীনতাকামী এই সংগঠন কখনোই অস্ত্র ছাড়বে না।

খালেদ মেশাল বলেন, হামাসের অস্ত্র সমর্পণের আলোচনা মূলত ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে দুর্বল করার দীর্ঘদিনের প্রচেষ্টারই অংশ। মেশাল আরও বলেন, দখল চলমান থাকা অবস্থায় নিরস্ত্রীকরণের কথা বলা ফিলিস্তিনিদের এমন এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলবে, যেখানে তারা ইসরায়েলের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

গাজায় পুনর্গঠন ও মানবিক সহায়তার অনুকূল পরিবেশ তৈরি হলে এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা দূর হলেই কেবল অস্ত্র নিয়ে কোনো ধরনের আলোচনা সম্ভব বলে জানিয়েছেন খালেদ মেশাল। কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হামাস।  

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর