গাজায় গণহত্যা: জানা গেল ইসরায়েলের খরচের পরিমাণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

গাজার যুদ্ধ এখন শুধু মানবিক বিপর্যয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত বড় অঙ্কের অর্থনৈতিক হিসাব। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই অভিযানে সংঘটিত গণহত্যার পেছনে ব্যয় করা হয়েছে প্রায় ১১২ বিলিয়ন ডলার। এই খরচ শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রেরও—এমন তথ্য প্রকাশ পেয়েছে ব্রাউন ইউনিভার্সিটির ২০২৫ সালের 'কস্ট অব ওয়ার' প্রতিবেদনে।

গাজার যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় নয়, এটি এক অভূতপূর্ব অর্থনৈতিক ব্যয়ের গল্পও।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন নিহতের এই গণহত্যার পেছনে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক হিসাব।

ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, যুদ্ধের মোট অর্থনৈতিক হিসাব দাঁড়িয়েছে প্রায় ১১২ বিলিয়ন ডলারে। এর মধ্যে শুধু গাজা যুদ্ধেই ব্যয় হয়েছে অন্তত ৪৮ বিলিয়ন ডলার, যা দৈনিক গড়ে ৯৬ মিলিয়ন ডলার।

এ ছাড়া এর মধ্যে সরাসরি প্রতিরক্ষা ব্যয় ৭৭ বিলিয়ন ডলার, সম্পত্তির ক্ষতিপূরণে ১০.৫ বিলিয়ন, বেসামরিক খাতে ১৮ বিলিয়ন এবং সুদ পরিশোধে ৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানান ইসরায়েলের সাবেক সামরিক অর্থনৈতিক উপদেষ্টা গিল পিনখাস।

গোলাবারুদের খরচের সুনির্দিষ্ট হিসাব প্রকাশ না হলেও অর্থ উপদেষ্টার মতে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০৮ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম কেনায় বরাদ্দ করা হয়েছে। বিপুল রিজার্ভ সেনা মোতায়েনের প্রভাবও পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে।

এদিকে এই যুদ্ধের খরচ শুধু ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রেরও। ব্রাউন ইউনিভার্সিটির ২০২৫ সালের 'কস্ট অব ওয়ার' প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

জাতিসংঘের হিসাব বলছে, সব মিলিয়ে ৩১ থেকে ৩৪ বিলিয়ন ডলারের এই বিনিয়োগের বিপরীতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে লাগবে অন্তত ৭০ বিলিয়ন ডলার।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর