ইরাকের নেতার কাছে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

ইরাকের শিয়া সমর্থিত রাজনৈতিক দল ‘সুপ্রিম ইসলামিক কাউন্সিল’-এর প্রধান হাম্মাম হামুদির কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরাকের রাজধানী বাগদাদে সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে মোজতবা খামেনির এই বার্তাটি পৌঁছে দেন বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক। এক বৈঠকে এই বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে নাজাফের ‘শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ’ বা মারজাদের সাহসী ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন মোজতবা খামেনি। পাশাপাশি আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

এই বার্তাটি এমন সময়ে আসছে, যখন ইরাককে এই আঞ্চলিক হয়ে পড়া যুদ্ধে জড়ানো হচ্ছে বলে শোনা যায়। ইরাকের নেতারা অবশ্য যুদ্ধে সরাসরি না জড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।  

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। সেদিনই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি, এমনকি তাঁর কোনো ভিডিও বা অডিওবার্তাও জনগনের সামনে আসেনি। শুধু তাঁর লিখিত বার্তা অন্যদের মাধ্যমে জনগণকে পড়ে শোনানো হয়েছে।  

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর