ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে নতুন করে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আজ শনিবার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী অস্ত্র বা এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে পারে চীন।

মার্কিন গোয়েন্দা সূত্রের মূল্যায়ন অনুযায়ী, চীন মূলত 'ম্যানপ্যাড' বা কাঁধে রেখে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে ৪০ দিন ধরে চলা এই যুদ্ধে নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানের জন্য এই অস্ত্রগুলো বড় ধরণের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। 

গত সপ্তাহে ইরানের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পেছনেও এই ধরনের 'হিট-সিকিং' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরাসরি অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই চালানটি পাঠানোর চেষ্টা করছে যাতে অস্ত্রের উৎস গোপন রাখা যায়। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই যুদ্ধবিরতিকে তাদের ক্ষতিগ্রস্ত অস্ত্রভাণ্ডার পুনরায় পূর্ণ করার সুযোগ হিসেবে ব্যবহার করছে এবং চীন সেখানে প্রধান সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে।

ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, 'চীন কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। মার্কিন অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।' 

উল্লেখ্য, এই খবরটি এমন এক সময়ে এলো যখন বেইজিং নিজেই এই যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে দাবি করছে।

এদিকে, আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে যাওয়ার কথা। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চীন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না, কারণ তারা জানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে জয় পাওয়া কঠিন। তবে ইরানের তেলের ওপর চীনের ব্যাপক নির্ভরতা থাকায় তারা তেহরানের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায়। রাশিয়ার মতো সরাসরি গোয়েন্দা তথ্য বা আক্রমণাত্মক অস্ত্র না দিয়ে তারা 'ডিফেন্সিভ' বা আত্মরক্ষামূলক অস্ত্র (যেমন বিমান বিধ্বংসী ব্যবস্থা) সরবরাহের মাধ্যমে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাহায্য করে আসছিল বলে ধারণা করা হয়। কিন্তু এবারে সরাসরি সরকারিভাবে অস্ত্র সরবরাহ করা শুরু করলে তা এই অঞ্চলের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

উল্লেখ্য, আজ শনিবার ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে, চীনের এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন। 
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর