লেবাননে জাতিসংঘ মিশনে হামলা

পাঁচ দিনে প্রাণ হারালেন দুই ফরাসি সেনা

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে চার দিনের ব্যবধানে আরও এক ফরাসি সেনার মৃত্যু হয়েছে। এতে দেশটির দুই শান্তিরক্ষী প্রাণ হারালেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, গুরুতর আহত করপোরাল আনিসে জিরাদাকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এর আগে গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল–এ দায়িত্ব পালন করার সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলায় আরও দুজন শান্তিরক্ষী আহত হন।

এই হামলার জন্য লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে দায়ী করেছেন মাখোঁ। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে তারা জড়িত নয়।

এর আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়েছিলেন মাখোঁ। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, চলমান সামরিক অভিযান বন্ধ না হলে এই যুদ্ধবিরতি কার্যকর নাও হতে পারে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব সম্মান করার কথা বলেন।

ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরান। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা...
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর