আরব দেশগুলোকে নিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিল আমিরাত

মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছিল, তখন আবুধাবি ছাড়াও পুরো অঞ্চলের বন্দর, বিমানবন্দর এবং আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ সময় ইরানে যৌথ হামলা চালাতে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। 

আপডেট : ১৬ মে ২০২৬, ১২:১৫ পিএম

সৌদি আরব ও কাতারসহ প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমুবার্গ। 

মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছিল, তখন আবুধাবি ছাড়াও পুরো অঞ্চলের বন্দর, বিমানবন্দর এবং আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ সময় ইরানে যৌথ হামলা চালাতে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। যার মধ্যে আছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 

এ প্রস্তাবে অন্য দেশগুলো রাজি না হওয়ায় আমিরাত তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওপেক ও ওপেক প্লাস থেকে আমিরাতের বের হয়ে যাওয়া। 

সূত্রের বরাতে ব্লুমবার্গ আরও জানিয়েছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের ওপর হামলা চালিয়েছিল। কিন্তু এর পরপরই রিয়াদ তাদের অবস্থান পরিবর্তন করে এবং পাকিস্তানের নেতৃত্বে শুরু হওয়া মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র রাস লাফানে ইরান হামলা চালানোর পর কাতারও পাল্টা আক্রমণের কথা ভেবেছিল। তবে শেষ পর্যন্ত দোহা কোনও সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর