শততম দিনে ইরান যুদ্ধ: ট্রাম্পের সফলতা নিয়ে বড় প্রশ্ন

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৩২ পিএম

শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা-পাল্টা হামলা। এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মূল কলকাঠি নাড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফলতা নিয়ে। বিশ্লেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিশ্ববাসীর ওপর যুদ্ধের প্রভাবের বিশ্লেষণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু বৈঠক চলাকালেই ২৮ ফেব্রুয়ারি দ্বিমুখী আক্রমণের মুখে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। যুদ্ধের ১০০ দিনে বদলে যায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ও সামরিক সমীকরণ।

এই যুদ্ধের জেরে একদিকে নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব, তেমনই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হয়ে পড়েছে বিপর্যস্ত। কারণ যুদ্ধবিরতি ঘোষিত ও কার্যকর হলেও মধ্যপ্রাচ্যজুড়ে থমথমে পরিস্থিতি কমেনি এতটুকুও।

এদিকে, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের বড় প্রশ্ন, যে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি যুদ্ধের দামামা বাজিয়েছিলেন, তা আদতে কতটুকু সফল হয়েছে?

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয় পেয়েছে।

এই যুদ্ধ নিয়ে মতবিরোধ দেখা গেছে খোদ ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির মধ্যেও। দলের অনেক নেতাকর্মীই মনে করেন, ইরানে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর। এতে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে বলেও মত বিশ্লেষকদের।

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনেও। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়েছে জ্বালানির, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এ কারণে এই যুদ্ধকে এখন আর শুধু পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে নয়, দেখা হচ্ছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ হিসেবেও।

অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 
শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা পাল্টা হামলা। এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মূল কলকাঠি নাড়ানো...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও মাঠপর্যায়ে থামছে না সংঘাত। যুদ্ধবিরতির আলোচনার আবহেই ইরানে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন...
ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র চাইলে দখল করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ১১ বাংলাদেশি নাগরিকের ভাগ্য এখনও অনিশ্চয়তায়। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও পতাকা বৈঠকের পরেও...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
সহজ ও নিরাপদ যোগাযোগ হিসেবে রেলওয়ে জনপ্রিয় হলেও নাটোরে চিত্রটি ভিন্ন। অরক্ষিত রেলগেট, রেললাইনের ত্রুটি এবং নিয়মিত তদারকির অভাবে এই জেলাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি রেলের...
দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর