ইসরায়েলে বন্দুক হামলায় একজন নিহত, আহত কয়েকজন 

অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার এ হামলা হয়। যিনি নিহত হয়েছেন তিনি হামলাকারী কিনা সেটি এখনো স্পষ্ট নয়। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত এক সন্দেহভাজন বন্দুকধারীকে ‘হত্যা’ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত আছে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ৩৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিতে মারা গেছেন। এ ছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় চার বেসামরিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড পশ্চিম তীরে তাদের অবৈধ বসতি তুজুর ইয়েজাকের বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

অপরদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছাকাছি মধ্য ইসরায়েলের তিনটি পৃথক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এই বন্দুক হামলার প্রশংসা করলেও হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি একটি নিরাপত্তা মূল্যায়ন বৈঠক করেছেন এবং এই ‘প্রাণঘাতী বন্দুক হামলার’ ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর