আমেরিকার সঙ্গে চুক্তি: যে অভ্যন্তরীণ জটিলতায় ইরান

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শর্তসাপেক্ষ সমর্থন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কূটনৈতিক উদ্যোগ ও কট্টরপন্থীদের বিরোধিতা—সব মিলিয়ে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই ঘিরে ইরানের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন বিতর্ক। এমন তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি চুক্তি সম্পর্কে ব্যক্তিগতভাবে ভিন্নমত পোষণ করলেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ায় তিনি অনুমতি দেন। বিবৃতিতে মোজতবা জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করলে ইরান তা মেনে নেবে না।

তবে এ চুক্তিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদও বলছে, তারা যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস বজায় রেখেই আলোচনা এগিয়ে নেবে। চুক্তি না মানলে রয়েছে পাল্টা ব্যবস্থার প্রস্তুতিও।

তবে চুক্তির তীব্র বিরোধিতা করছে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো। তাদের দাবি, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে হবে। তেহরানসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

কট্টরপন্থী ধর্মীয় নেতা ও এমপিরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আপস করতে গিয়ে ইরানের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়। একই সাথে পার্লামেন্ট পুরোপুরি খুলে দিয়ে চুক্তির ওপর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

বিশ্লেষকরা বলছেন, চুক্তি ঘিরে ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্রের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ হবে না।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর