সিরিয়ার আদালতে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

হত্যা ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার আদালত। মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়।

একই মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারক যখন সাজা ঘোষণা করছিলেন, নাজিবকে তখন আদালতকক্ষে একটি খাঁচার ভেতরে দেখা যায়।

২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ ও তাঁর পরিবার মস্কোয় পালিয়ে যান। এরপর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সরকারবিরোধী দেয়াললিখনকে কেন্দ্র করে ২০১১ সালের মার্চে একদল কিশোরকে আটক ও নির্যাতনের পর সিরিয়ার দারা শহরে আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। সে সময় সরকারি বাহিনী ব্যাপক সহিংসতার মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করে। তবে পরে তা সারা দেশেই ছড়িয়ে পড়ে এবং গৃহযুদ্ধে রূপ নেয়। এতে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকার আসাদ ও তাঁর প্রশাসনের কর্মকর্তাদের বিচার শুরু করে। সিরিয়ার বর্তমান সরকার মস্কো থেকে আসাদকে প্রত্যর্পণ করাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বাহিনী মাত্র ১১ দিনের অভিযানে ক্ষমতা দখল করে এবং আসাদের পতন ঘটায়। এরপর থেকে নতুন সরকার সাবেক সরকারের বহু কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে আটক করেছে। তবে পুরোনো শাসনব্যবস্থার অধিকাংশ শীর্ষ কর্মকর্তাই এখনো তাঁদের নাগালের বাইরে।

এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় দেশটির বিচার বিভাগ। 
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সিরিয়ায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির প্রধান কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। দুই বছর আগে...
ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম। মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর