কুসরায় ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, নেতানিয়াহুর ওপর মার্কিন চাপ

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম

অধিকৃত পশ্চিম তীরের কুসরায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে তিনটি বাড়িতে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অন্তত ১৫ ফিলিস্তিনি, যাদের মধ্যে দুইজন শিশু।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতি স্থাপনকারীদের ইসরায়েলি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেন। কুসরার রাস আল-আইন এলাকায় তিনটি বাড়ি ঘিরে পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, তাঁবু স্থাপন এবং বাসিন্দাদের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কেটে দেওয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগও।

শুক্রবার পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে গেলে ইসরায়েলি ও বিদেশি অধিকারকর্মীদের আটকে দেয় ইসরায়েলি বাহিনী। এলাকাটিকে সামরিকভাবে নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা করে তাদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা গত কয়েক বছরে বেড়েছে। কুসরা এখন এ ধরনের সহিংসতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর