হরমুজের রক্ষকরা ট্রাম্পের পা ভেঙে দেবে: ইরানের সেনাপ্রধান

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম

হরমুজের রক্ষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার ট্রাম্পের হুমকির জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।

হাতামি বলেন, এ ধরনের মন্তব্য নিয়ে ঠাট্টা-তামাশা করা বড় ভুল। মার্কিন বাহিনী কার্যত ওই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের অনুমতি নেই।

এছাড়া কোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন হাতামি।

এদিকে, হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, নৌপথটি খোলার বিষয়টি জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলতে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করছে।

এর আগে,হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনোভাবেই পিছু হটবে না বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দীর্ঘ ও অনিশ্চিত দায়িত্ব এখন বড় ধরনের মানসিক সংকটে রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আত্মহত্যার...
তেহরানে ব্যস্ত ট্রাম্প। আর সেই সুযোগেই যেন এশিয়ায় ফাঁকা মাঠে গোল দিচ্ছে চীন! ইরান যুদ্ধের চাপ সামলাতে প্রশান্ত মহাসাগর থেকে সরে যাচ্ছে শেষ মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। গন্তব্য...
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প—কিন্তু এখন সেই যুদ্ধের চাপ শুধু ওয়াশিংটনে নয়, পৌঁছে গেছে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের ঘরেও। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবার প্রকাশ্যেই প্রশ্ন...
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় এমন বিবৃতি দিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। আজ সোমবার সকালে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ সোমবার ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
লোডিং...

এলাকার খবর