হরমুজ প্রণালিতে তেলবাহী ২ ট্যাংকারে আগুন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ দাবি করেছে।

আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এর এক দিন আগে হরমুজ প্রণালিতে আরও পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল তেহরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি ছিল হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়ম লঙ্ঘনকারী ওই দুটি তেলবাহী ট্যাংকার তাদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের সঙ্গে সংঘর্ষের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচল বন্ধ করতে বাধ্য হয়।’

এর আগে বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে একই ধরনের ঘটনায় আগুন লেগেছে।

তবে এসব ঘটনার কোনোটি নিয়েই এখন পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা বা নৌ-চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে প্যারাগুয়ের প্রায় অর্ধেক মানুষ নিজেদের সঞ্চিত অর্থ তুলতে না পারায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট...
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের...
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের...
আমদানি পণ্যের ব্যয় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
টানা উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের কেনার সামর্থ্য কমেছে। ফলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় গুরুত্ব দিচ্ছেন তারা। যার প্রভাব পড়েছে পোশাকের বেচাকেনায়। ব্র্যান্ডের দোকানগুলোয় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিলেও,...
সম্প্রতি আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক সংবাদকর্মীর অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, কিছুদিন...
লোডিং...
```html ```

এলাকার খবর