পরী মণির পাশে প্রভা, জানালেন নিজের এমন অভিজ্ঞতাও

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

সম্প্রতি আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক সংবাদকর্মীর অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া জাহান প্রভা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, কিছুদিন আগে একটি স্কিনকেয়ার পণ্যের মেলায় গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাক্ষাৎকার নেওয়ার সময় এক সংবাদকর্মীর আচরণে চরম অস্বস্তি বোধ করেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে প্রভা বলেন, ‘ওই লোকটি অনেকগুলো মাইক্রোফোন একসঙ্গে ধরেছিল। আমি যতই সরে আসছিলাম, উনি মাইক্রোফোনগুলো আমার কাছে নিয়ে আসছিলেন। আমার যখন মনে হয়েছে উনার হাত আমার শরীরে লাগতে পারে, তখনই পেছনে সরে এসেছি। যতবার পেছনে সরেছি, উনি ততবারই আমার দিকে এগিয়েছেন।’

পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে নিজের মোবাইল ফোন সামনে ধরে রাখতে হয়েছিল বলে জানান প্রভা। একপর্যায়ে সেখানে উপস্থিত আরেক সাংবাদিক বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

প্রভা বলেন, ‘আমি হেসে হেসে লোকটিকে বলেছিলাম, আপনি বুঝতে পারছেন না, আমি অস্বস্তি বোধ করছি? ওই লোকটি যা করছিল, তাতে অস্বস্তি বোধ করছিলাম। বিষয়টি আরেক সাংবাদিক ভাই বুঝতে পেরেছিলেন, এটা আমার ভালো লেগেছে।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে পরী মণির অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে অভিযুক্ত সংবাদকর্মীর পক্ষ নিয়ে যাচাই-বাছাই ছাড়া অবস্থান না নেওয়ার অনুরোধ করেন তিনি।

প্রভার ভাষায়, ‘সাংবাদিক ভাইদের প্রতি আমার মিনতি, আপনারা ঢালাওভাবে আপনাদের সহকর্মী সাংবাদিককে সমর্থন করবেন না। কারণ আমরা এটা ফেস করি।’

পরী মণির মেজাজ হারানোর বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান প্রভা। তাঁর মতে, একজন তারকা হলেই সব পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরী মণি একজন মানুষ, পাশাপাশি একক মা হিসেবেও তাঁকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

প্রভা বলেন, ‘মেয়েটি মিডিয়া ব্যক্তিত্ব বলে সবসময়ই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেটাও সম্ভব না। কারণ সেও তো মানুষ।’

তবে পরী মণির অভিযোগ সত্য বলে নিশ্চিত কোনো মন্তব্য করেননি প্রভা। বরং পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের ওপর জোর দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘পরী মণি যে অভিযোগ করেছে, তা সত্যি হতেও পারে। আপনারা যাচাই না করে ঢালাওভাবে উনাকে সমর্থন করবেন না। তদন্ত করুন।’

প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক সংবাদকর্মীর ওপর ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করছেন পরীমণি। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান!’

যদিও পরী মণির শরীরে হাত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সংবাদকর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা।

বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের জুটি মানেই বক্স অফিসে ঝড়। ২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে সেই প্রমাণ রেখেছিলেন দুজন। এবার আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন কিং...
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু...
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ব্যক্তিগত...
গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি। তবে জামিন শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। এক ব্যক্তির...
ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের...
লোডিং...
```html ```

এলাকার খবর