রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে অভিন্ন ভ্যাট-ট্যাক্সের দাবি ব্যবসায়ীদের

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

রেস্তোরাঁ শিল্পে ভ্যাট বৈষম্য দূর করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব মালিক সমিতির। শুক্রবার রাজধানীর বিজয়নগরে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ খাতে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধে সরকারি হস্তক্ষেপের আহ্বানও জানায় রেস্তোঁরা মালিক সমিতি। 

দেশে বিকশিত শিল্পের মধ্যে অন্যতম হোটেল রেস্তোরাঁ খাত। প্রত্যক্ষ-পরোক্ষভাবে এ শিল্পে জড়িত প্রায় দুই কোটি মানুষ। সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতে প্রস্তাবিত নতুন বাজেটের কিছু নীতি এ খাতটিকে আরও জটিল করে তুলতে পারে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনই শঙ্কার কথা জানান রেস্তোরাঁ মালিকরা। 

এসময় সংগঠনের নেতারা বলেন, বাজেটে কিছু প্রস্তাব ও নীতি তাদের ব্যবসা পরিচালনাকে আরও ব্যয়বহুল এবং জটিল করতে পারে। রেস্তোরাঁ শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থান এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, বিষয়গুলো পুনর্বিবেচনার প্রয়োজন। এ শিল্পকে একটি আধুনিক ও বিশ্বমানের সেবা খাতে পরিণত করতে সরকারি নীতি সহয়তার বিকল্প নেই।
 
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘আমলাতন্ত্রের বেড়াজালে এ খাতের উদ্যোক্তাদের নিয়মিত হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অনৈতিক প্রভাব ঝুঁকির মুখে ফেলছে রেস্তোরাঁ শিল্পকে। বর্তমানে রেস্তোরাঁয় ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপে ব্যবসায়ে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তাই ভ্যাট ও ট্যাক্সের হার সব রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে ৫ শতাংশ করা জরুরি।’

রেস্তোরাঁ খাতের টেকসই উন্নয়নে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবিও জানান ব্যবসায়ীরা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (মে পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা একই সময়ের অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। রোববার এনবিআরের পাঠানো...
বাজেট বাস্তবায়নে রোডম্যাপ ও অগ্রগতি জানতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শনিবার গবেষণা সংস্থা পিপিআরসির ওয়েবিনারে তারা আরও বলেন, দুর্নীতি, প্রকল্পের কাজে ধীরগতি ও অপচয়ের কারণে বাজেট...
বাংলাদেশে সরকারি খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে। বোরো সংগ্রহ অভিযান ও খাদ্যশস্য আমদানি অব্যাহত থাকায় খাদ্য নিরাপত্তা ও বাজারে চাল-গমের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সরকার।
দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
লোডিং...

এলাকার খবর