সালমান শাহের মৃত্যু এবং ভক্তের হাতের তিনটি চিরকুট

 

৫ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল! ঘটে যায় বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। মাত্র ২৪ বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। এই নক্ষত্রের চলে যাওয়ার পর  ভক্তদের হাতের তিনটি চিরকুটের কথা আসে গণমাধ্যমে। সেই তথ্য নিয়েই এ আয়োজন—

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম


আত্মহত্যা: 
একটি চিরকুট ও ছবি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সালমানভক্ত নবম শ্রেণির ছাত্রী লিপি সাহা (১৫)। সে চিরকুটে লেখা ছিল—‘আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম’। 
এমন ঘটনা জনমনে ব্যাপক প্রভাব ফেলে। শুধু আত্মহত্যাই নয়,অসুস্থ হয়ে যাওয়ার বেশ কিছু সংবাদ পরবর্তী সময়ে পাওয়া গিয়েছিল। 


ভক্তের কাছে সালমানের চিঠি:
এখন অনেক ভক্ত আকাশের ঠিকানায় চিঠি লেখেন, সালমান শাহের উদ্দেশে। সালমানও তার ভক্তকে চিঠি লিখতেন। ২৮ বছর আগে চিঠি লিখেছিলেন এক ভক্তকে। যে পাতাটি এখনও আঁকড়ে ধরে আছেন জেসমিন ইপেন নামের ভক্ত। তার বাড়ি গাইবান্ধা।
সালমান শাহ্ স্মৃতি সংসদ নামের ওই ফেসবুক পেজটিতে গত বছর প্রকাশও পায়। এ চিঠির সত্যতা আছে বলে দাবি করেন পেজটির অ্যাডমিন মাসুদ রানা নকীব।

ভক্তকে লেখা সালমানের চিরকুট ও চিঠি। ছবি: শাহ্ স্মৃতি সংসদের সৌজন্যেভক্তের চিঠির উত্তরে সালমান শাহ্ নোটপ্যাডের একটি পাতা ও দুটি ছোট চিরকুটে উত্তর দেন। এতে তিনি লিখেছেন—স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই। এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু আমার সঙ্গে থাকে। এই দোয়াই বিধাতার কাছে করি।’

মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
বিনামূল্যে দেখা যাবে ‘তোমাকে চাই’। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ২১ মে সন্ধ্যা ৬টায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর...
বাংলা সিনেমার ইতিহাসে যে ক’জন নায়ক দর্শক-হৃদয়ে ছাপ রেখে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম সালমান শাহ। আজও তাঁর সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় মহাসমারোহে। সম্প্রতি আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে তাঁর...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর