নায়িকা ছাড়াই অনন্ত, বর্ষার বিপরীতে ডিএ তায়েব  

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

এখন পর্যন্ত ১০টির মতো ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল। যার প্রতিটাতেই তাঁর বিপরীতে দেখে গেছে স্ত্রী বর্ষাকে। তবে এবার ঘটতে যাচ্ছে এর ব্যতিক্রম। বর্ষাকে এবার দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবের বিপরীতে। নতুন ছবিতে কাজ করছেন তারা। যেখানে থাকছেন অনন্ত জলিলও। 

বিষয়টি জানা যায়, শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’তে। যেখানে অতিথি ছিলেন ডিএ তায়েব। 

অনুষ্ঠানে ডিএ তায়েব জানান, হিন্দি ‘শোলে’র অনুকরণে ১৯৭৭ সালে ‘দোস্ত দুশমন’ নির্মাণ করেছিলেন দেওয়ান নজরুল। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। সেই নামেই আসছে নতুন ছবিটি। যেখানে দেখা যাবে ডিএ তায়েব ও বর্ষাকে। থাকবেন অনন্ত জলিলও। এদিকে অনন্ত’র নায়িকা ছাড়া বর্ষাকে দেখা যায় না। তবে কি এই সিনেমায় ডিএ তায়েব ভিলেন?

জয়ের এমন প্রশ্নে ডিএ তায়েব বলেন, “না, এই সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা, উনার ভালোবাসা।”

অনুষ্ঠানে তায়েব কথা বলেন নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে। তাঁর ভাষ্য, ‘আমার একটি সিনেমাও ফ্লপ হয়নি। সব সিনেমাই আলোচনায় ছিল। সোনাবন্ধু থেকে ঈশা খাঁ—সবই দর্শকের কাছে প্রশংসা পেয়েছে।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর