চেহারায় শিশুভাব না থাকায় সিনেমা থেকে বাদ!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

লেখক হুমায়ুন আজাদের ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সোহেল রানা বয়াতি। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন নবাগত অভিনেত্রী রাজ রিপা। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটির কাস্টিং থেকে বাদ পড়লেন তিনি। কারণ, চেহারায় শিশুভাব না থাকা! ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ রিপা।

২০২১ সালে জন্মদিনের উপহার হিসেবে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। খবরের শিরোনাম হয়েছিলেন হুমায়ুন আজাদের উপন্যাসের নায়িকা হচ্ছেন বলে। এত আয়োজনের পরও কেন এই বাদ পড়া? জানতে চাইলে রাজ রিপা বললেন, ‘‘এ সিনেমায় যখন চুক্তিবদ্ধ হয়েছিলাম, তখন মাত্রই জাজ মাল্টিমিডিয়ার একটি ছবির কাজ শেষ করেছি। এ চরিত্রের মতো সেই সিনেমাটির নামও ‘ময়না’। পরপর একই নামের দুটি চরিত্রে অভিনয় করাটা একটু বেমানান লাগে!’

জানালেন, হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে সোহেল রানা বয়াতি যে সিনেমাটি নির্মাণ করছেন, তার জন্য অল্পবয়সী (নবম/দশম শ্রেণি পড়ুয়া) কোনো নায়িকা মানানসই। এই ক্ষেত্রে রিপার চেহারা ঠিক খাটছে না। অভিনেত্রী বললেন, ‘তখন আমার বয়স কম ছিল। এখন স্ক্রিন টেস্টে ম্যাচিউরড একটা ভাব চলে আসে। আগে কথাও বলতাম বাচ্চাদের মতো। শিশুভাবটা ছিল আমার মধ্যে। এখন আর তেমনটা নেই। যে কারণে ভেবেছি থাক তাহলে, সিনেমাটি না করি। আমার এই কথায় সম্মতি দিয়েছেন বয়াতি ভাইও।’

আর্থিক কোনো বিষয় জড়িত কি না, জানতে চাইলে রিপা বললেন, ‘না, সে ধরনের কোনো কিছু নেই। চুক্তি হয়েছিল, আবার সেই চুক্তি বাতিলও হয়েছে। প্রযোজক সংক্রান্ত কোনো ঝামেলা থাকতে পারে, সেটা আমি জানি না। বয়াতি ভাই ভালো বলতে পারবেন। আসলে ওই চরিত্রের জন্য যে চেহারা বা বয়সের নায়িকা দরকার, তার সঙ্গে আমার মিলছে না।’

সোহেল রানা বয়াতি। ছবি: ফেসবুকচেহারায় বাচ্চা ভাব নেই, এটাই কি বাদ পড়ার একমাত্র কারণ? জানতে চাইলে নির্মাতা বয়াতি বলেন, ‘রিপা তো এর আগেও একই নামের একটি চরিত্র করেছেন। এছাড়া উপন্যাসটি যারা পড়েছেন, তাঁরা সবাই হুমায়ুন আজাদের ‘ময়না’ চরিত্রটির কথা জানেন। এই চরিত্রে তেমনই একজন মেয়ে দরকার। এটি আমার ড্রিম প্রজেক্ট, যেনতেন ভাবে শেষ করতে পারি না। এই চরিত্রটি যিনি করবেন, তার মধ্যে ময়নার যে আদর্শ-সরলতা সেটি থাকতে হবে। অন্যকিছু নয়, চেহারার ইনোসেন্সই প্রধান কারণ।’

এখন তাহলে চরিত্রটি কে করবেন? সোহেল রানা বয়াতি বললেন, ‘‘সে জন্য আমরা নতুন একজনকে দেখছি। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। এ বছরই আমার ‘নয়া মানুষ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরপরই এই সিনেমা নিয়ে কাজ করব। টেকনিক্যাল টিমের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে।’’

প্রসঙ্গত, অভিনেত্রী রাজ রিপা বর্তমানে বেশকিছু সিনেমার চিত্রনাট্য পড়ছেন। চূড়ান্ত হওয়ার পরই সুখবর দেবেন বলে জানালেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর ‘ময়না’ ও ‘মুক্তি’ নামের দুটি ছবি। প্রথমটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ, দ্বিতীয়টি আসছে ইফতেখার চৌধুরীর নির্মাণে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর