নতুন সিনেমায় দিলারা জামান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ এএম

নতুন সিনেমায় যুক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। সরকারি অনুদানে নির্মিতব্য ‘ভোর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ এই চলচ্চিত্র পরিচালনা করছেন আমিনুর রহমান খান। চিত্রনাট্য করেছেন দোবজ্যোতি ভক্ত।

গাইবান্ধার বিভিন্ন লোকেশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এতে শ্বাশুড়ির ভূমিকায় রয়েছেন দিলারা জামান। অন্য একটি চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। জানা যায়, এর আগে এই দুই অভিনেত্রী একসঙ্গে বহু নাটকে অভিনয় করলেও এবারই প্রথমবার সিনেপর্দায় দেখা যাবে তাঁদের। প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের ‘সাত নম্বর বাড়ি’ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এবার চুক্তিবদ্ধ হলেন একই সিনেমায়। 

প্রথমবার সিনেমায় একসঙ্গে ফারজানা ছবি ও দিলারা জামান। ছবি: নির্মাতার সৌজন্যেসিনেমাটি প্রসঙ্গে দিলারা জামান বললেন, ‘‌‘‘ভোর’ সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই সঙ্গে আমার চরিত্রটিও। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই হচ্ছে। আর ফরজানা ছবি তো আমার এলাকার মেয়ে। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমাকে পরম আবেগ দিয়ে মা-মা বলেই ডাকে। মনটা ভরে যায় এদের ভালোবাসায়। আরও বহু বছর বাঁচার সাধ জাগে।’’ 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতেও অভিনয় করেছেন দিলারা জামান। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় তাঁকে দেখা যাবে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর