‘আমার নাকি তিন-চারটি জামাই আছে’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম

সম্প্রতি স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন আলোচিত নায়িকা পরি মণি। এরপরই দিয়েছেন বেশ কিছু নতুন কাজে চুক্তিবদ্ধের খবর। জানিয়েছেন, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন তিনি। এসবের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তাঁর। ‘পরীমণি আনপ্লাগড’ শিরোনামের সেই সাক্ষাৎকারে এ চিত্রনায়িকার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

আলাপচারিতার এক ফাঁকে উপস্থাপিকার প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? পরী মণির অকপটে উত্তর, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

সাক্ষাৎকারে উঠে এসেছে কারাগারে কাটানো পরী মণির দিনগুলোর প্রসঙ্গও। তখন এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে নানাজন নানা কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি। নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে পরী মণি বললেন, ‘পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

যোগ করে তিনি বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা—ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছে করে সেটার উত্তর দিয়েছেন পরী মণি। পাশাপাশি তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল বাস্তব জীবনে তিনি কি কাউকে পিটিয়েছেন? উপস্থাপিকার করা এমন প্রশ্নে মজার ছলে পরী মণি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’

প্রসঙ্গত, সম্প্রতি চারটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি। সেগুলো মধ্যে তিনটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। সিনেমাগুলো হলো রায়হান রাফীর পরিচালনায় ‘মায়া’, তানিম রহমান অংশু ‘খেলা হবে’ ও রেজা ঘটকের ‘ডোডোর গল্প’। সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর