বিচ্ছেদের পরই একের পর এক ছবিতে পরী মণি

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ পিএম

সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্বামী শরীফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। বিচ্ছেদের এমন দুঃসংবাদে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভীষণ হতাশ হয়েছিলেন। সেই রেশ কাটিয়ে এবার একের পর এক চমক দিয়ে যাচ্ছেন পরী। মাত্র ১০-১২ দিনের ব্যবধানে চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যা থেকে নায়িকার রাজকীয় প্রত্যাবর্তনের আঁচ পাওয়া যাচ্ছে।

পরী মণি অবশ্য এই সুসময়ের ইঙ্গিত দিয়েছিলেন আরও অনেক দিন আগেই। গত আগস্টে জানিয়ে ছিলেন, ওজন কমাতে ঘাম ঝরাচ্ছেন তিনি। টার্গেট ৫২ কেজি। কারণ, রাজ্যর জন্মের আগে ও পরে তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। তাই শুটিংয়ে ফিরবেন বলে নিজেকে একটু ফিট করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে জানিয়ে ছিলেন—কলকাতা ও বাংলাদেশ মিলিয়ে বিগ বাজেটের সিনেমায় তাঁর অভিনয়ের ঘোষণা আসছে শিগগিরই। 

নির্মাতা অনম বিশ্বাসের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি। ছবি: ফেসবুক/পরী মণি

সেই কথাই সত্য হলো। পরীর প্রত্যাবর্তন হতে যাচ্ছে ‌‘সুড়ঙ্গ’খ্যাত নির্মাতা রায়হান রাফীর ‘মায়া’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে। পরিবার ও সম্পর্কের গল্পে আবর্তিত হবে কাহিনি। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। চমক এখানেই শেষ নয়! একে একে আরও তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’, রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ ও অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’।

শোনা যাচ্ছে, ‘খেলা হবে’ সিনেমাটিতে অভিনয় করবেন দুই বাংলা অভিনয়শিল্পীরা। বিশেষ একটি চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে আছেন শবনম বুবলী, মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। সিনেমাটি নিয়ে পরীর ভাষ্য, ‘অফিশিয়ালি আমি কোনও কিছুই বলতে নারাজ। তবে বড় ধরনের একটি প্রজেক্ট হতে যাচ্ছে এটি।’

সিনেমার দৃশ্যে সাইমন সাদিক ও পরী মণি। ছবি: সংগৃহীত

এদিকে, রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। এর আগেও একাধিক ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। তবে সবগুলো সিনেমা মুক্তি পায়নি, ২০১৬ সালে কেবল ‘পুড়ে যায় মন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

চলচ্চিত্রাঙ্গনে ‘মায়া’, ‘খেলা হবে’ ও ‘ডোডোর গল্প’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই জানা গেল নতুন একটি ওয়েব সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন পরী মণি। নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে আরও থাকছেন ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে সিরিজটি।

প্রসঙ্গত, পরী মণি সর্বশেষ গত বছরের জানুয়ারিতে অর‌ণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিং করেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমাটির শুটিং শেষ করেন তিনি। তারপর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে। কেটে গেছে প্রায় দুই বছর। এই সময়টাই তিনি প্রিয় আঙিনাকে মিস করেছেন ভীষণ। ফেরা প্রসঙ্গে পরী মণির ভাষ্য, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। এবার অপেক্ষার পালা শেষ হচ্ছে।’

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর