ফিলিস্তিনের স্বাধীনতাই এ সংঘাতের সমাধান, বলছে চীন 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০১:১৬ এএম

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে কোনো পক্ষ নেয়নি চীন। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী স্বশস্ত্র গোষ্ঠি হামাসের রকেট হামলার নিন্দা জানায়নি বেইজিং। আবার গাজায় ইসরায়েলের হামলা জোরদারের ব্যাপারেও কিছু বলেনি। তবে চীন ফিলিস্তিনের পাশে আছে বলেই মনে হচ্ছে।  কেননা মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের বিশেষ দূত ঝাই জুন বলেছেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতাই এ সংঘাতের সমাধান।’ 

সংঘাতের পর এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘শান্ত’ থাকতে এবং শিগগির যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান  চীনের বিশেষ দূত ঝাই জুন। তবে ‘স্বাধীন ইসরায়েল ও ফিলিস্তিন’ রাষ্ট্রের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

সংবাদমাধ্যম পলিটিকো বলছে, এরই মধ্যে এই সংঘাত সমাধান করতে মিসরকে একটি প্রস্তাবও দিয়েছে চীন। তাতে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের জন্য চীন মিসরের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা করতে চায়।

এর আগে গত ৮ই অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার লড়াই বন্ধে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেন। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এমনটাই বলছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্লুমবার্গের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূত ঝাই জুন ইসরায়েল সরকারের সঙ্গে ফোনে কথা বলবেন। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। বৃহস্পতিবারই এই আলাপ করার কথা ছিল। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। 

এদিকে জাতিসংঘ খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েলের অরবোধ ও হামলার কারণে গাজায় খাদ্য ও পানি ফুরিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিদ্যুৎও বন্ধ হয়ে গেছে। কিন্তু জিম্মিদের ফেরত না দিলে অবরোধ তুলে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। হামলাও অ্যভাহত রাখবে। এ কারণে সংকট আরও বাড়ছে। বাইরের ত্রাণ সহায়তাও মিলছে না। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪০০ জনের বেশি ও ইসরায়েলে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন। 

চীনে তৈরি ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ির রপ্তানি প্রতিনিয়ত বাড়ছে। গত মাসে অর্থাৎ এপ্রিলে বিশ্ব বাজারে চীনা বৈদ্যুতিক গাড়ির রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ। অর্থাৎ, বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের আধিপত্য...
চীনের উত্তর-পশ্চিম মরুভূমিতে হামি পারমাণবিক সাইলো এলাকার আশেপাশে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও তিনটি অষ্টভুজাকৃতির সামরিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। উপগ্রহচিত্রে দেখা গেছে এসব স্থাপনায়...
যৌন সহিংসতার দায়ে ইসরায়েল ও রাশিয়াকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের জন্য ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করা হয়। এছাড়া, ইউক্রেনে রুশ...
গাজার ৭০ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ সম্প্রসারণে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর