এশীয় চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের আ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের এ সিনেমার প্রযোজক সিঙ্গাপুরের জেরেমি চুয়া। সেজন্য ঢাকাই চলচ্চিত্রেও বেশ পরিচিত মুখ তিনি। শুধু ‘রেহানা মরিয়ম নূর’ই নয়, বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত আরও কিছু এশীয় চলচ্চিত্রে প্রযোজক হিসেবে যুক্ত আছেন চুয়া। এবার পেলেন তারই স্বীকৃতি। এশিয়া প্যাসিফিক সিনেমায় অনন্য অবদানের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসারস এসোসিয়েশন (এফআইএপিএফ) সম্মাননা পেলেন এই ‌প্রযোজক।

এফআইএপিএফ’র মতে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে অনবদ্য অবদান রাখায় এ বছর জেরেমি চুয়ার কর্মজীবনকে উদযাপন করবে তাঁরা।

অতীতে এই সম্মাননায় ভূষিত হওয়া তালিকায় নিজেকে দেখে ভীষণ সম্মানবোধ করছেন চুয়াও। অস্ট্রেলিয়াভিত্তিক ইফ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘ভবিষ্যৎ মানবতার স্বার্থে জরুরি সমস্যাগুলো মোকাবিলা করার মাধ্যম হিসেবে আজকের বিশ্বে স্বাধীন ধারার চলচ্চিত্র আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যদিও দিন দিন দর্শক তৈরি ও তাঁদের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাচ্ছে।’

কান চলচ্চিত্র উৎসবে সাদ-বাঁধনদের সঙ্গে জেরেমি চুয়া (ডানে), ছবি: সংগৃহীত

যোগ করে এই প্রযোজক আরও বলেন, ‘জনসচেতনতার মূল্যবান কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখতে আমি আমার পরিচালকদের সঙ্গে কাজ করে যাব, সেটাই লক্ষ্য। আমাকে অপরিসীম সমর্থন ও বন্ধুত্বের জন্য এফআইএপিএফ, আমার পরামর্শদাতা ও সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই।’

এদিকে, জেরেমি চুয়ার এফআইএপিএফ সম্মাননা পাওয়ার খবরটি ফেসবুকে শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রযোজনা প্রতিষ্ঠান ‘পোটোকল’ গড়ে তুলেন জেরেমি চুয়া, যা এশীয়া অঞ্চলের গল্প বলতে নতুন-পুরোনো প্রতিভাবান পরিচালকদের সিনেমা নির্মাণে কাজ করছে। বিগত ১৩ মাসে ‘টুমোরো ইজ আ লং টাইম’, ‘অটোবায়োগ্রাফি’, ‘আ ইয়েলো বার্ড’ ও ‘দোই বয়’ নামে চারটি সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্রগুলো ভেনিস, বার্লিন, কান ও সান সেবাস্তিয়ান উৎসবে প্রদর্শিত হয়।

আগামী ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড। সেখানেই এ সম্মাননা ওঠবে জেরেমি চুয়ার হাতে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর