সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন ততই সুন্দর: পরী মণি

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম

জ্বরে আক্রান্ত হয়ে চারদিন ধরে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরী মণি। মধ্যে তিনি ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন, কিন্তু তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরমধ্যেই অসুস্থতা ঝেঁকে বসে। ছেলে রাজ্যকে নিয়ে তড়িঘড়ি করে ছুটে যেতে হয় হাসপাতালে। সেখান থেকে সুবিধাবাদী মানুষদের ওপর ক্ষোভ ঝারলেন এ নায়িকা। 

সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে পরী মণি বললেন, ‘জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।’

তাঁর কথাগুলো শুরু হয় সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত সেই প্রসঙ্গ টেনে। পরী বলেন, ‘‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। ‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয়-স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।’’   

ছেলে রাজ্যকে নিয়ে হাসাপাতালে পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, পরী মণির জীবনকাহিনি যেন সিনেমাকেও হার মানায়! প্রেম, বিয়ে, বিচ্ছেদ, কারাগারে বন্দি—সব মিলিয়ে প্রায়ই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এ চিত্রনায়িকা। তাই কিনা বললেন, ‘‘আমি মোটেও সেলফিশ (স্বার্থপর) ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবৎ আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেরে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।’’ 

শেষে পরী মণি বলেন, ‘আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে!’

প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পরী মণি। তার ক’দিন পরই ঘরোয়া আয়োজনে দুজনে বসেন বিয়ের পিঁড়িতে। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। কিন্তু সংসার টেকেনি। সম্প্রতি শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী মণি।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর