‘বেদের মেয়ে জোসনা’র সাফল্যে কৌতূহলী হয়েছিলেন সত্যজিৎ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম

বাংলা চলচ্চিত্রের অল টাইম হিট ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৮৯ সালে বাংলাদেশে নির্মিত ছবিটি এতটাই সফল হয় যে তা থেকে টলিউডেও পুনর্নির্মাণ করা হয়। 

মূল নির্মাতা তোজাম্মেল হক বকুলই এটি পরিচালনা করেন। যেখানে ছিলেন বাংলাদেশের অঞ্জু ঘোষও। আরও অভিনয় করেন কলকাতার চিরঞ্জিৎ ও কৌশিক বন্দ্যোপাধ্যায়।

সুপারহিট এ ছবিটি নিয়ে প্রশ্ন করেছিলেন কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা সত্যজিৎ রায়। বিষয়টি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের একটি টক শোয়ের কারণে।

‘অপুর সংসার’ নামের সে অনুষ্ঠানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, সত্যজিৎ রায় ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটির বিষয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন। যা শুনে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন।

কী জবাব দিয়েছিলেন কৌশিক? সেই অভিজ্ঞতার কথা জানান দিয়ে অভিনেতা বলেন, “সত্যজিৎ রায় প্রশ্ন করেছিলেন, ‘বেদের মেয়ে জোছনা’ বলে একটা ছবি হয়েছে। আর তাতে তুমি অভিনয় করেছ।’ তিনি আমাকে বলেন, ‘ছবিটা দারুণ সফল। কী ব্যাপার বল তো!”

এই প্রশ্নের জবাব দেওয়ার আগে কিছুটা ঢোঁক গিলেছিলেন অভিনেতা। কী বলবেন—ঠিক বুঝে উঠতে পারছিলেন না।

কৌশিকের কথায়, “আমি তো তখন ভাবছিলাম ‘বেদের মেয়ে জোসনা’ নিয়ে সত্যজিৎ রায়কে কী বলব! সিনেমাটা সাপের গল্প বা জেলখানায় আটক থাকার মতো আবেগি ঘটনা আছে—তা তো আর বলা যায় না। আমি বলেছিলাম, ‘হিট হয়েছে। বড়ই নিম্ন মানের ছবি তো...।”

নিম্নমানের ছবি, এইটুকু শোনার পরেই অভিনেতাকে থামিয়ে দিয়েছিলেন সত্যজিৎ। কৌশিক বলেন, “তিনি বলেছিলেন, ‘না না। কোটি কোটি বাঙালি যে এই ছবিটা ভালোবেসেছে তার নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। আর সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা কর।”

আর সত্যজিৎ রায়ের এই মন্তব্যই তাঁর কাছে ভাবনা চিন্তার নতুন দিগন্ত খুলে দেয়। কৌশিক বলেন, “আমার মনে হল কেউ আমার গালে কেউ সপাটে চড় মারল। আমি সত্যজিৎ রায়ের থেকে একটা শিক্ষা সেদিন নিলাম আমার কোনও নাটক-ছবি দেখে ভালো না লাগে আমি প্রকাশ্যে তা নিয়ে সমালোচনা করি না।”

১৯৯১ সালে সিনেমাটি কলকাতায় নির্মাণ করেন। মূল ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর