প্রেমিকা নাকি সিনেমার জন্য হৃতিকের এই বদল?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম

বয়সটা ৪৯’র কোটায়। তাতে কী! এখনও তাঁর ফিটনেস দেখে ঘুম উড়ে যায় অনুরাগীদের। যাই হোক না কেন, ফিটনেস প্রশ্নে তিনি আপসহীন। বরাবরই ‘সিক্স প্যাক’ কিংবা ‘এইট প্যাক’ তাঁর শরীরে স্পষ্ট! বলা হচ্ছে বলিউডের হৃতিক রোশনের কথা। সম্প্রতি ইনস্টাগ্রামে এই অভিনেতা জানালেন তাঁর ফিটনেস রহস্য। কেন এই বদল? নতুন সিনেমা নাকি প্রেমিকার জন্য? সে উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক কেমন ছিল অভিনেতার শরীর গঠনের এই পর্ব।

পোস্টে অনুরাগীদের সঙ্গে হৃতিক ভাগ করে নিয়েছেন বডি ট্রান্সফরমেশনের মুহূর্ত। জানিয়েছেন, কীভাবে মাত্র পাঁচ সপ্তাহে তাঁর শরীরের এই বদল। সামাজিক মাধ্যমে পাঁচ সপ্তাহ আগেকার ও তারপরের সাম্প্রতিক একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ‘কাহো না প্যায়ার হ্যায়’খ্যাত এই অভিনেতা। যেখানে তিনি হাজির হয়েছেন নতুন লুকে। ক্যাপশনে লিখেছেন, ‘ছবির চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আমি ভালোবাসি।’

হৃতিকের নতুন ছবিটি দেখে ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিতে পারে যে এত কম সময়ে কীভাবে শরীরের আমূল পরিবর্তন আনলেন তিনি? সেই রহস্য জানালেন নিজেই। অভিনেতা বললেন, ‘এই কাজটা মোটেই সহজ ছিল না। জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য না বলতে হয়েছে। প্রিয়জন, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সময় দিতে পারিনি, সামাজিক অনুষ্ঠানে যেতে পারিনি, ছেলেমেয়েদের স্কুলের মিটিংয়ে যেতে পারিনি, এমনকি রাতের দিকে কোনও কাজ থাকলে সেখানেও না বলতে হয়েছে। সব থেকে কঠিন ছিল রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়া।’

শারীরিক এই বদলের জন্য হৃতিক তাঁর ফিটনেস ট্রেনার ক্রিস গেথিনকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতা আরও জানিয়েছেন, ফিট হওয়ার এই যাত্রাপথে তিনি তাঁর প্রেমিকা সাবা আজাদেরও সমর্থন পেয়েছেন। মূলত আসন্ন অ্যাকশন নির্ভর ছবি ‘ফাইটার’-এর জন্যই হৃতিকের এই বডি ট্রান্সফরমেশন। যেখানে তাঁর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর