বিয়ের শাড়ি পরেই পুরস্কার নিলেন আলিয়া

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পিএম

সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আলিয়া ভাট। গত আগস্টেই তা জানা গিয়েছিল। অবশেষে মঙ্গলবার (১৭ অক্টোবর) এলো সেই শুভক্ষণ। স্বামী রণবীরের হাত ধরে দিল্লিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। পরনে ছিল বিয়ের শাড়ি!

হ্যাঁ, ঠিকই শুনছেন, যাঁরা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন, তাঁরা দিব্য়ি বুঝে যাবেন। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়না শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসেবে গলায় পরেছেন চিক আর কানে কানপাশা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আলিয়া ও রণবীর। ছবি: ইনস্টাগ্রাম

হিন্দুস্তান টাইমসের খবর, এদিন রণবীর সবসময় স্ত্রীর পাশে ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়িয়েছেন। তাঁর পরনে ছিল কালো স্যুট। 

অন্যদিকে, জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য আলিয়ার প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। কেউ লিখেছেন, ‘এজন্যই আলিয়াকে এত্ত ভালো লাগে। অন্য তারকাদের মতো নন তিনি, একই শাড়ি, দুবার পরতেও দ্বিধা করেন না।’ কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গেও তুলনা টেনেছেন।

জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ডিডি নিউজকে আলিয়া বলেন, ‘‘‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য আমি আমার প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি, একই সঙ্গে আমি কৃতজ্ঞ। এর জন্য সঞ্জয়লীলা বানশালিকে বিশেষ ধন্যবাদ।’

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আলিয়ার সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য এই সম্মাননা পান তিনি। সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে রাজমৌলির ‘আরআরআর’।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর