ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় তোপের মুখে ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা মডেল জিজি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রকাশ্যে তিনি ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন। এরপরই অনেকের তোপের মুখে পড়েন তিনি। একের পর এক হুমকি আসতে শুরু করে তাঁর কাছে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, জিজি ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, ফিলিস্তিনিদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় বিবৃতির জন্য ইসরায়েলি সরকার কর্তৃক সমালোচিতও হয়েছেন ২৮ বছর বয়সী এই মডেল। তাঁর বাবা মোহাম্মদ হাদিদ একজন জন্মগত ফিলিস্তিনি ও একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা।

গিগি ও তাঁর বোন বেলা হাদিদ। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন হাদিদ। গাজায় সহিংসতার শিকার হওয়া সকলের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারির অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। এটি একটি দায়িত্বের মতো, যা আমি প্রতিদিন পালন করি। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছে, যাঁদের মধ্যে বেশির ভাগই শিশু, তাঁদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’

এর পরই বিভিন্নভাবে হত্যার হুমকি আসতে শুরু করে জিজি ও তাঁর পরিবারের কাছে। এই পরিপ্রেক্ষিতে হুমকির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিজির পরিবার। এছাড়া তাঁর বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার, মা ইয়োলান্ডা ও বাবা মোহাম্মদ হাদিদ হুমকির কারণে তাঁদের ফোন নম্বর পরিবর্তন করেছেন। কারণ, সবার ফোন নম্বর অনলাইনে ফাঁস হওয়ার পর পরিবারটি ই-মেইল, সোশ্যাল মিডিয়া এবং 
মোবাইল ফোনে ভয়ংকর হুমকি পেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিজির বাবা মোহাম্মদ হাদিদ সাম্প্রতিক হুমকির কারণে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর