মুন্সিগঞ্জে চলন্ত বাসে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:১৮ এএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় একটি চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে। 

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শনিবার রাত ১০ টার দিকে ওই  মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনের বিপরীত দিক থেকে ১০-১২ টি মোটরসাইকেল নিয়ে আসে অন্তত ২৫ জন। এ সময় তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। 

পরে সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর আগেই বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

এদিকে ওই দূর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে একজন যাত্রীকে মিনিবাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। 

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল থান্দার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছে। উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা...
রাজধানীর বংশালের টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেলের একটি দোকানের আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন–দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লোডিং...

এলাকার খবর