প্রেমের প্রথম দিনের ঘটনায় অনুশকা-দীপিকাকে গুলিয়ে ফেললেন রণবীর

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম

বিতর্কের আরেক নাম ‘কফি উইথ করণ’! করণ জোহরের টক শোতে একের পর এক বোমা ফাটান তারকারা। আর তা নিয়ে চলে তুমুল আলোচনা-সমালোচনা। নতুন সিজন শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়! ৮ নম্বর সিজনের প্রথম এপিসোডে অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের আদর্শ দম্পতি ‘দীপবীর’।

দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের রসায়ন হামেশাই চোখ টানে, তাঁদের প্রেম কাহিনি নিয়েও কমচর্চা হয়নি এতদিন। তবে সেই সমীকরণ নিয়েই প্রশ্ন উঠছে কফি উইথ করণের এপিসোড শেষে।

সেখানে এসে নিজেদের প্রেমজীবন নিয়ে নানা গোপন কথা ফাঁস করেন বলিউডের এই চর্চিত দম্পতি। কথায় কথায় স্ত্রীর প্রতি ভালোবাসার জাহির করতে পিছপা হননি রণবীর। তেমনই এক আবেগঘণ মুহূর্ত বলতে গিয়ে নেটিজেনদের কাছে ফেঁসে’ গেছেন তিনি। কারণ একই কথা রণবীর বলেছিলেন তার ‘প্রথম’ প্রেমিকা বা সহশিল্পী আনুশকার পাশে বসেই। আর তা এই শোতেই। 

সঞ্জয় লীলা বানশালির ছবি ‘রামলীলা’র মাধ্যমেই রণবীর ও দীপিকার প্রেমের শুরু। তাঁদের প্রথম দেখা পরিচালক সঞ্জয়ের বাসাতে। সেখানেই দীপিকাকে সাদা কুর্তায় দেখে প্রেমে পড়ে যান। কিন্তু কেমন ছিল সেই সাক্ষাৎ তার বিবরণ দিতে গিয়ে রণবীর বলেন, ‘‘সমুদ্রমুখী একটি ফ্ল্যাট, আমি যেখানে বসেছিলাম তাঁর সামনেই বিরাট একটা কাঠের দরজা। সামনেই সমুদ্র, তার হাওয়া যেন ধাক্কা মারছিল সেই ঘরে। সেই সময় সাদা কুর্তা পরে সামনে দীপিকা। হাওয়ায় উড়ে যাচ্ছে চুল। দেখে মনে হল ওর থেকে বেশি স্নিগ্ধ আর কেই বা হতে পারে।’’

এত অবধি সব ঠিকই ছিল। তবে খুঁত খুঁজে বের করলেন নেটাগরিকরা। আসলে ২০১১ সালে অভিনেতা আনুশকা শর্মার সঙ্গে করণের শোতে আসেন রণবীর। ঠিক একই ভঙ্গিতে প্রশংসা করেন তিনি। সেখানে আনুশকার সঙ্গে প্রথম সাক্ষাতের বিবরণে ঠিক একই কথা বলেছিলেন। পুরনো সেই ভিডিও খুঁজে বার করেছেন নেটাগরিকরা। তা হলে কি আনুশকা দীপিকা গুলিয়ে ফেললেন রণবীর! সেই নিয়ে চলছে জোর জল্পনা।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
আজ বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন নায়িকা। এবার ভক্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন দীপিকা। সেই...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর