অ্যাপের মাধ্যমে পরিচয় হিমু ও প্রেমিকের, বিয়েতে অমত ছিল স্বজনের 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু স্বাভাবিক নয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আত্মহত্যা নাকি হত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ। আর এ বিষয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে তার প্রেমিকের আচরণে। 

গতকাল (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই শিল্পীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউল ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর প্রেমিক। এছাড়া অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

এদিকে জানা গেছে, সেই যুবকের পরিচয়। হিমুর খালা প্রেমিকের পরিচয় নিয়ে বিস্তারিত কথা বললেন। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, বিগো অ্যাপস থেকে ওই বন্ধুর সঙ্গে হিমুর পরিচয়। তিনি ভালো সেন্ডার। আমি তাকে (হিমু) বলেছি, তুমি লাইভ করো, সাপোর্ট করো কিন্তু বিয়ে পর্যন্ত যেও না। চার-পাঁচ দিন আগে ওর সঙ্গে আমার এটুকুই কথা হয়। তার প্রেমিকের নাম জিয়াউদ্দিন। তার আইডির নাম রুফি। আসল নাম জিয়াউদ্দিন রুফিয়া। হিমু তাকে ব্লকও করেছিল।’‌

তিনি আরও বলেন, ‘স্পটে মিহির ছিলেন। তিনি হিমুর বোন নয়, মেকআপ আর্টিস্ট। তিনি আরও ভালো বলতে পারবেন যে, রুফি কখন হিমুর বাসায় গিয়েছেন। আমি যতদূর শুনেছি, দুপুরের পর সেখানের যান রুফি। এরপর হাসপাতালে নিয়ে আসেন তিনি ও মিহির। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে হিমুর মোবাইল নিয়ে পালিয়ে যায় রুফি।’

হিমুর বাসা উত্তরা ১০ নম্বর সেক্টরে। তার ফ্ল্যাটে সিলিং হ্যাঙ্গারের দড়ি পাওয়া গেছে। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘আমরা শুনতে পাই উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় কিছু এটা ঘটেছে। সেখানে গেলে বলা হয়, মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিনেত্রী হুমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’ 

এসি জ্যোতির্ময় সাহা বলেন, ‘তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর