‘এলিয়েনের মমি’ ঘিরে বাড়ল রহস্য

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

মেক্সিকোর কংগ্রেসে প্রদর্শন করা আলোড়ন সৃষ্টিকারী ‘এলিয়েনের দুটো মমি’ ঘিরে নতুন করে রহস্য দেখা দিয়েছে। পেরু থেকে পাওয়া এই মমি নিয়ে শুনানি করতে মঙ্গলবার আবারও গবেষকেরা হাজির হন মেক্সিকো কংগ্রেসে। এবার গবেষকেরা বললেন, তিন আঙুলের মমি দুটোতে কোনো ‘ভেজাল’ নেই, এগুলো ‘প্রমাণিত’। তবে এরা এলিয়েন কিনা– তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এর আগে গত সেপ্টেম্বরে অদ্ভুত দুটো মমি পাওয়ার দাবি করা হয় মেক্সিকোর কংগ্রেসে। তাতে বলা হয়, মমি দুটো এক হাজার বছর আগেকার। এগুলো মানুষের নয় বলে দাবি করেন গবেষকেরা। এলিয়েন নিয়ে গবেষণা চালানো মেক্সিকোর প্রখ্যাত সাংবাদিক জেমি মসান ওই অদ্ভূতাকার দুটো মমি সকলের সামনে এনেছেন।

এবার ওই মমি নিয়ে নতুন তথ্য জানা গেল। সাংবাদিক জেমি মসান জানান, এগুলো এক সময় জীবিত ছিল। কেউ এদের বানিয়ে যায়নি। মমি করা হয়েছিল। এ সময় বেশ কয়েকটি এক্স–রে প্রতিবেদন দেখান তিনি। এরা মানুষ ছিল না বলেও দাবি করেন। এ সময় তাঁর সঙ্গে ছিল একটি মেডিকেল টিম।  

এলিয়েন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তাদের অস্তিত্ব থাকা না থাকার পক্ষে-বিপক্ষে মতামত বেশ জোরালো। এর মধ্যে এলিয়েনের মমি প্রদর্শন করে মেক্সিকো। যারা বিশ্বাস করেন, পৃথিবীতে এলিয়েনরা এসেছিল, তাদের জন্য বিষয়টি বেশ মজার ও স্বস্তির। মানুষের মতো কিন্তু ভিন্ন অবয়বের দুইটি মমি সবার সামনে উন্মোচন করেছে মেক্সিকো।

মেক্সিকো কংগ্রেসের একটি পাবলিক শুনানির সময় ওই মমি দুইটিকে সবার সামনে উন্মোচন করা হয়। ওই দৃশ্যটি অনলাইনে সরাসরি দেখানোও হয়। ‘ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস) ও অজানা অস্বাভাবিক ঘটনা’ দেখানোর পর দুটি ‘এলিয়েনের মমি’ উন্মোচন করা হয়। দুইটি বক্সের মধ্যে রেখে সবার জন্য উন্মোচন করা হয়।

সেখানে সবার সামনে যে দুটো মমি তুলে ধরা হয়েছিল, তা অনেকটা আমাদের মনে এলিয়েনের যে কাল্পনিক চেহারার রয়েছে তার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তবে আকারে মাত্র কয়েক সেন্টিমিটার। বিষয়টি সামনে আসতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। 

পেরু থেকে উদ্ধার করে আনা হয় মমি দুটি। ওই প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞানী, আমেরিকান্স ফর সেফ এয়ারস্পেসের এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান গ্রেভস, আমেরিকার নৌবাহিনীর প্রাক্তন এক পাইলটও।

বক্স খোলার সময় উপস্থিত ও মেক্সিকানরা হতবাক হয়ে তাকিয়েছিল। উপস্থিত বিশেষজ্ঞরা একমত যে মমি দুইটি আমাদের বিবর্তনের অংশ নয়। এগুলো এমন প্রাণী নয় যেগুলি ইউএফও ধ্বংসাবশেষের পরে পাওয়া গিয়েছিল। এগুলো একটি খনিতে পাওয়া গিয়েছিল এবং পরে জীবাশ্মে পরিণত হয়।

ওই এলিয়েন দুইটির দেহে তিনটি করে আঙ্গুল এবং হাত ও পা রয়েছে বলে জানায় ইউএফও বিশেষজ্ঞরা।

মেক্সিকোর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সরকার ও আমেরিকার কর্মকর্তাদের কাছে ওই দুটো মমি তুলে ধরেন জেমি। দুটো মমিকেই এলিয়েন যান থেকে প্রাপ্ত নমুনা বলে উল্লেখ করেছেন তিনি। ন্যাশনাল ইউনিভার্সিটি অব মেক্সিকোতে ওই দুটো মমি নিয়ে গবেষণাও করা হচ্ছে। 

মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
ইতিহাসের পাতায় এটি স্থান করে নেওয়ার মতো এক মুহূর্ত। নাসার আর্টেমিস-২ মিশন গতকাল চাঁদের প্রত্যাশিত ফ্লাইবাই সম্পন্ন করেছে। ওরিয়ন ক্যাপসুলে করে চার নভোচারী চাঁদের মাত্র ৪,০৬৭ মাইলের মধ্যে চলে...
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার সকালে চাঁদের মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করেছেন। তারা এখন এমন এক পথে এগোচ্ছেন, যেখান থেকে চাঁদের অন্ধকার পিঠ ঘুরে পৃথিবী...
মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনের অধীনে গত ১ এপ্রিল চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে সংস্থাটির ৪ নভোচারী। আজ শনিবার নাসা জানিয়েছে, চাঁদের পথে ইতোমধ্যেই অর্ধেক পথ পাড়ি দিয়েছে...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর