স্বামীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

নেত্রকোণায় একলাছ মিয়া (৩৮) নামে এক যুবকের গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সোমবার সকালে বারইবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী একলাছ মিয়ার পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে গেলে কথা–কাটাকাটির জেরে একলাছের স্ত্রী তাঁর গায়ে আগুন দিয়েছেন। এরপর প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে দগ্ধ অবস্থায় তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

একলাছ মিয়ার বড় ভাই মো. আনিসুল মিয়া বলেন, ‘আমার ভাই সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ৭-৮ মাস আগে সে বাংলাদেশে ফিরে আসে। পাঁচ মাস আগে তাঁর স্ত্রী মুক্তা বেগম কাউকে কিছু না বলে আমাদের বাড়ি থেকে ভাইয়ের টাকা–পয়সা ও গয়না নিয়ে বাপের বাড়িতে চলে যায়। আমরা বেশ কয়েকবার বিষয়টি নিয়ে মুক্তার পরিবারের সাথে কথা বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

আনিসুল মিয়া অভিযোগ করে বলেন, ‘গতকাল রোববার আমার ছোট ভাই তাঁর শ্বশুরবাড়িতে যায়। সেখানে আজ সকালের দিকে তাঁর স্ত্রীর সাথে কথা–কাটাকাটি হলে একপর্যায়ে স্ত্রী তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা দগ্ধ অবস্থায় তাঁকে ময়মনসিংহ সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে বিষয়টি আমাদের জানায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে আমার ভাইকে ঢাকার শেখ হাসিনা বার্নে নিয়ে আসি।’

আনিসুল আরও বলেন, ‘এখানকার চিকিৎসকরা জানিয়েছেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। আমাদের অভিযোগ, আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর পরিবারের লোকেরা মিলেই আমার ভাইয়ের শরীরে আগুন দিয়েছে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যার দিকে নেত্রকোণা থেকে দগ্ধ অবস্থায় একলাছ মিয়া নামে এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।’

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের...
নেত্রকোণায় শহরে নিজ ফ্ল্যাটে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর