সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগে নেপালে নিষিদ্ধ টিকটক 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

এবার এশিয়ার দেশ নেপালে নিষিদ্ধ করা হলো চীনের ভিডিও হোস্টিং অ্যাপ টিকটক। সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে সোমবার টিকটক নিষিদ্ধ করে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত আইন করার পর এই প্রথম এর প্রয়োগ করল দেশটি।

চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অ্যাপটি এর আগে ভারতসহ বিশ্বের আরও কয়েকটি দেশ নিষিদ্ধ করে। এ বছরই আমেরিকার মন্টানা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষও অ্যাপটি নিষিদ্ধ করেছে। এবার নেপালে নিষিদ্ধ হলো টিকটক।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বিবিসি নেপালিকে জানান, টিকটক ক্ষতিকর কনটেন্ট সমাজে ছড়িয়ে দেয়। এ কারণে নিষিদ্ধ করা হলো অ্যাপটি। আর এই নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর হবে। এ ব্যাপারে নেপালের টেলিকম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমালোচনা করছেন সরকারেরই এক এমপি। গগণ থাপা নামের ওই এমপি সরকারি জোটের একটি দলের নেতা। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে সরকারের আরও ভাবা উচিত। এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করা হলো।

টিকটকের মাধ্যমে বিভিন্ন দেশের তথ্য চুরি করে নিচ্ছে চীনা সরকার—এমন শঙ্কা থেকেই মূলত কয়েকটি দেশে এই অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। তবে এর মালিকানায় থাকা প্রতিষ্ঠান বাইটড্যান্স এই অভিযোগ অস্বীকার করে আসছে।

নেপালে অ্যাপ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে এখনো টিকটক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
একবার ভেবে দেখুন তো, আপনি একটা বিশাল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। চারপাশে হাজার হাজার মানুষের বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি। হঠাৎ খেয়াল করলেন, ফোনে কোনো ইন্টারনেট কাজ করছে না। ৪জি, ৫জি সব গায়েব। এমনকি...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর