হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে দিতে হবে টাকা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি যাতে হারিয়ে না যায়, তাই অনেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ করেন। আর এ জন্য জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটির আনলিমিটেড স্টোরেজ থাকে। কিন্তু হোয়াটসঅ্যাপ এবং গুগল শিগগিরই আনলিমিটেড স্টোরেজ সুবিধা বাদ দিতে চলেছে। ব্যাকআপ চ্যাটের জন্য ফ্রিতে কেবল ১৫ জিবি স্টোরেজ বরাদ্দ থাকবে। যদি এর থেকে বেশি ব্যাকআপ রাখতে চান, তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে।

ডব্লিউএবিটাইনফো ব্যাকআপ চ্যাটের আপডেটটি শেয়ার করেছে। এই ওয়েবসাইট হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেটের ওপর নজর রাখে। ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুসারে, যদি আপনার মেসেজ ও ডকুমেন্ট ব্যাকআপ করতে ১৫ জিবির বেশি জায়গার প্রয়োজন হয়, তাহলে আপনি গুগল ওয়ানের সাবস্ক্রিপশন নিতে পারেন। এ ক্ষেত্রে কোম্পানি আপনাকে ১ দশমিক ৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২০০ টাকা খরচ করতে হবে। এই সাবস্ক্রিপশন নিলে ১০০ জিবি স্টোরেজ মিলবে। 

ব্যাকআপ চ্যাটের জন্য ১৫ জিবি স্টোরেজ থাকবে। ছবি: ডব্লিউএবিটাইনফো

ব্যাকআপ চ্যাটে এত টাকা খরচ করতে না চাইলে অতিরিক্ত ও অকেজো ফাইলগুলো মুছে ফেলুন। হোয়াটসঅ্যাপে ডিসএপেয়ারিং মেসেজ ফিচারটি চালু করতে পারেন, এতে আপনি যখন কোনো চ্যাট ব্যাকআপ করবেন, তখন খুব বেশি স্টোরেজ লাগবে না।

স্টোরেজ বাড়াতে মাঝেমধ্যে অতিরিক্ত মেসেজ, ছবি, ভিডিও ডিলিট করে দিন। তা নাহলে ব্যাপআপ সাইজ অনেক বেশি হবে। এ ছাড়া মিডিয়া অটোমেটিক ডাউনলোড সেটিংসটি বন্ধ করে রাখতে পারেন। প্রয়োজনে আপনার যেসব ছবি ও ভিডিও প্রয়োজন, আপনি কেবল সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর...
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর