পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সানজিদা নামের এক গৃহবধূ। গতকাল বুধবার রাতে শহরের হলিটাচ ক্লিনিকে রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপাচারের মাধ্যমে চার শিশু নেয়।

গৃহবধু সানজিদা পৌর শহরের শান্তিবাগ এলাকার মাজহারুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪ টায় প্রসব ব্যথা উঠলে ওই সানজিদাকে হলিটাচ ক্লিনিকে ভর্তি করা হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত অস্ত্রপাচারের পর একে একে চার শিশুর জন্ম নেয়। অস্ত্রপাচারের তত্ত্বাবধায়নে ছিলেন গাইনি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা (বিশেষজ্ঞ ও সার্জন)। 

নবজাতকদের মধ্যে তিন মেয়ে ও একটি ছেলে রয়েছে। প্রথম ও দ্বিতীয়টি মেয়ে, তৃতীয়টি ছেলে ও চতুর্থটি মেয়ে।

চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, ‘প্রথম থেকেই এই রোগী আমাদের তত্ত্বাবধায়নে ছিল। রোগীর ডায়বেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ থাকায় কিছু জটিলতা ছিল। তাই এই প্রসূতি নারীকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়েছে।’

এই চিকিৎসক আরও বলেন, ‘ওই গৃহবধূর এক ছেলে ও তিন মেয়ে হয়েছে। মা বর্তমান সম্পূর্ণ সুস্থ আছেন। নবজাতকদের ঝুঁকি বিবেচনা করে পটুয়াখালী মেডিকেল কলেজের বিশেষায়িত শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।’

পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
নরসিংদীর মাধবদীতে কর্মস্থল হতে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে মোশাররফ ও মাহবুব নামের দুই যুবকের বিরুদ্ধে। 
মেহেরপুরে ট্রাক ও অটরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লোডিং...

এলাকার খবর