দুর্বল হয়ে মিধিলি এখন গভীর নিম্নচাপ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ক্রমশ আরও দুর্বল হচ্ছে বলে এক ব্রিফিংয়ে জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, শুক্রবার বেলা ৩টায় উপূকুল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালি ও এর আশপাশের এলাকায় গভীর নিম্নচাপ আকারে স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে রাত ৯টা–১০টা পর্যন্ত বৃষ্টি হবে। রাত ১২টার পর বৃষ্টি থাকবে না। এটা কমে আসবে। আগামীকাল আবহাওয়া শুস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 

এর আগে বেলা ১২টার পর মিধিলির অগ্রভাগ উপকূলে আঘাত করে। ঝড়ের প্রভাবে নোয়াখালীর হাতিয়াতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ৯৪ কিলোমিটার। পটুয়াখালীতে এ গিতবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার। 

এ ছাড়া সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায় ১৭৬ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৪ মিলিমিটার এবং চাঁদপুরে ১৪১ মিলিমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। 

এ ছাড়া চলতি মাসে আপাতত কোনো ঘূর্নিঝড় হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বন্ধ করা হয়েছে সারা দেশে নৌ চলাচল।

আবহাওয়া পূর্বাভাস
ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির কারণে পশুর হাট ও...
প্রাক মৌসুমি বন্যায় হাওরে ফসলের ক্ষতি হলেও লোকালয়ে প্লাবনের শঙ্কা কম। নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে এগোচ্ছে বন্যার পানি। খোয়াই, ধনু, মগরাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর...
সাধারণত বাংলাদেশে এপ্রিল মাসের গড় তাপমাত্রা থাকে ৩৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর মে মাসের গড় তাপমাত্রা ৩২ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং মার্চ মাসে ৩১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থাকে। বাংলাদেশ আবহাওয়া...
এপ্রিলে তীব্র হচ্ছে না তাপপ্রবাহ। মাসের শেষে দুটি হালকা থেকে মাঝারি তাপপ্রাবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এবার কালবৈশাখী ও বজ্রঝড়ের প্রবণতা বেশি থাকায় গরমের তীব্রতা কম।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর