নোয়াখালীতে গাছপালা উপড়ে যান চলাচল বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নোয়াখালীর উপকূলীয় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। এতে অনেক জায়গায় সড়কে যানবাহন চলাচলে বিঘ্নিত হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। 

জেলা শহরের শিল্পকলা একাডেমির পাশের সড়কে গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এছাড়া দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাটের বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ। এছাড়াও বিভিন্ন স্থানে জমির পাকা ধান হেলে পড়েছে।

জেলা শহরের বাসিন্দা আবু বকর ছিদ্দিক নামের এক পথচারী বলেন, ‘গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নাই। আমরা বিষয়টি জানিয়েছি। বিদ্যুৎ বিভাগ যদি দ্রুত কাজ করে তাহলে আমরা বিদ্যুৎ পাব।’

হাতিয়ার কৃষক কেফায়েত হোসেন বলেন, ‘এবার আমন ধানের ফলন ভালো হলেও সব ধান আমরা তুলতে পারিনি। অনেক ধান হেলে পড়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’ 

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ বলেন, ‘প্রায় ২০ শতাংশ আমন ধান হেলে পড়েছে। মাঠে থাকা শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে। তবে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে।’

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ‘প্রচুর বাতাস হচ্ছে। আমাদের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছে না। বাতাস কমলে আমরা সেসব স্থানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, ‘যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে।’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের ২৪ লাখ টাকা এবং ৪৭৯ টন চাল বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছে। এছাড়াও ১০২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সকল সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নিজ নিজ স্টেশনে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

নোয়াখালী সদর উপজেলায় জুয়া খেলা ও ইয়াবা সেবন নিয়ে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে এক গাছ ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ ২৫ মে, ভয়াল আইলা দিবস। কিন্তু দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এখনো টেকসই বেড়িবাঁধ, কর্মসংস্থান, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর