নৌকা পেলেন ১৩ চিকিৎসক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ বাদে ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে এবার নতুন ও পুরোনো মিলিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন চিকিৎসক নৌকার মনোনয়ন পেয়েছেন।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যে আসনে চিকিৎসকরা নৌকার মনোনয়ন পেলেন:

সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক, কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত, হবিগঞ্জ-১  স্বাচিপ ও বিএমএ সভাপতি ডা.মো: মুশফিক হুসেন চৌধুরী, টাঙ্গাইল-৩ আসন থেকে বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. মো: কামরুল হাসান খান। এছাড়া চাঁদপুর-৩ আসন থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি, বগুড়া-৭ থেকে ডা. মোস্তফা আলম নান্নু, মেহেরপুর-২ থেকে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, চাপাই নবাবগঞ্জ-১ থেকে ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, যশোর-২ থেকে ডা.মো: তৌহিদুজ্জামান তুহিন, কিশোরগঞ্জ-১ থেকে ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি, সিরাজগঞ্জ-৩ থেকে শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মো: আব্দুল আজিজ, ঢাকা-১৯ থেকে ডা.মো: এনামুর রহমান, নাটোর-৪ থেকে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।   

এদিকে, তিন প্রতিমন্ত্রীসহ মনোনয়ন পাননি বর্তমান ৭২ জন সাংসদ। নৌকার মনোনয়ন না পাওয়ার মধ্যে রয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নমিনেশন বঞ্চিতদের মধ্যে রয়েছেন হাবিবে মিল্লাত, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, মহিউদ্দিন খান আলমগীর।

২৯৮ আসনে নৌকার ১০৯ নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া ২৩ টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে।

মনোনয়ন ফিরে পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, চয়ন ইসলাম। নতুনদের মধ্যে আলোচিত চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসান, মাঈনুল হোসেন খান নিখিল, রাশেক রহমান, সাঈদ খোকন, সেলিম মাহমুদ প্রমুখ।

উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার...
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 
দেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। এবারের নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকসহ...
দেশের আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিমকোর্ট বারের দুই দিনের ভোটগ্রহণ শুরু হচ্ছে বুধবার। বিএনপি, জামায়াত ও এনসিপিপন্থী আইনজীবীরা আলাদা আলাদা প্যানেমে প্রতিদ্বন্দ্বিতা করচেন। আইনজীবীদের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর