‘ভারতের হারে উল্লাস’ নিয়ে এবার মুখ খুললেন মোশাররফ করিম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

চলতি বছর ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে হেরেছে ভারত। গত ১৯ নভেম্বরের সেই ম্যাচে অজিদের জয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশিদের অনেকে। এই ঘটনা আবার ভারতীয় নেটিজেনরা ভালো চোখে দেখেননি। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তোপের মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার সেই বিতর্কিত বিষয়ে মুখ খুললেন দুই বাংলার প্রিয়মুখ মোশাররফ করিম।

অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশি নাগরিকদের একাংশের উল্লাসে মেতে ওঠার ঘটনা ‘তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর-২৪ পরগনা জেলার অশোকনগরে অনুষ্ঠিত এক নাট্যোৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মোশাররফ করিম। অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় সাংবাদিকরা তাঁর কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে। কিন্তু আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। খেলা খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না। এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। এগুলো তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়।’ 

এদিন নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ। 

দুই বাংলার সংস্কৃতি কতটা নিবিড়ভাবে মিশে আছে পদ্মার এপার-ওপারের মানুষের সঙ্গে, সেই প্রসঙ্গেও কথা বলেছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘আমি ভারতে আসার জন্যই প্রথম পাসপোর্ট তৈরি করি। তখন আমার কৈশোর উত্তীর্ণ একটা সময়। বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকেই মনে হল সেই একই দেশ। একই গাছপালা, একই খাল, একই সেতু, লোকজনের কথাবার্তার ধরনও এক।’

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের হারে ভীষণভাবে মর্মাহত হয়েছেন ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। আর এই ক্ষতে বাংলাদেশিদের উচ্ছ্বাসকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবেই ধরে নিয়েছে তাঁরা। সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর